জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

"ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান"

"ত্যাগ ও আন্তরিকতায়  নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান"

শ্রীপুর প্রতিনিধি 
রাজনীতিতে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন সহজ বিষয় নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের আন্তরিকতা, ধৈর্য, দায়িত্ববোধ এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মানসিকতা। গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব মো. আবু তাহের প্রধান রাজনৈতিক অঙ্গনে এসব গুণের চর্চাকে গুরুত্ব দেন।
একজন নেতার প্রকৃত পরিচয় তাঁর পদ-পদবিতে সীমাবদ্ধ থাকে না। তাঁর ব্যবহার, সাংগঠনিক দায়িত্ব পালনের মানসিকতা এবং কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই নেতৃত্বের গ্রহণযোগ্যতা তৈরি হয়।
মো. আবু তাহের প্রধানের রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক দায়িত্ব তাঁকে নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। সংগঠনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।
রাজনীতিতে প্রতিকূলতা থাকবেই। তবে ধৈর্য ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়াই একজন সংগঠকের পরিচয়। ভবিষ্যতেও দলের সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান